১২তম বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগ
১২তম বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগ (২০২৪-২৫) ইং এর ১ম সেমি-ফাইনাল ম্যাচ* আগামী *১১-০২-২০২৫ ইং*, রোজ *মঙ্গলবার* অনুষ্ঠিত হবে। উক্ত সেমি-ফাইনাল ম্যাচে *কিংস ইলেভেন বিয়ানীবাজার* দলের হয়ে প্রতিনিধিত্ব করতে আসছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার **মোহাম্মদ সাইফুদ্দিন**। এটি বিয়ানীবাজার ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ উপলক্ষ, কারণ সাইফুদ্দিনের মতো একজন আন্তর্জাতিক ক্রিকেট তারকা প্রথমবারের মতো এই খেলার অংশ হতে যাচ্ছেন। *পি.এইচ.জি হাইস্কুল মাঠে* সকাল *১০:০০ ঘটিকার সময়* খেলা শুরু হবে। বিয়ানীবাজারের ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং আশা করছেন এই খেলাটি হবে উত্তেজনাপূর্ণ ও মনোমুগ্ধকর।
বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগ বড় ক্রীড়া উৎসব, যেখানে স্থানীয় খেলোয়াড়রা বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পান।
0 Comments