Subscribe Us

হাতকড়া পরানো, পায়ে বেড়ি! ২০৫ জন ভারতীয়কে নিয়ে অমৃতসরে পৌঁছল মার্কিন সেনার বিমান

z

হাতকড়া পরানো, পায়ে বেড়ি! ২০৫ জন ভারতীয়কে নিয়ে অমৃতসরে পৌঁছল মার্কিন সেনার বিমান 

মার্কিন সেনাবাহিনীর একটি বিমান বুধবার বিকেলে অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে, যা ২০৫ জন ভারতীয় নাগরিককে নিয়ে এসেছে, যারা বেআইনি ভাবে আমেরিকায় বসবাস করছিলেন। বিমানটি গতকালই টেক্সাস থেকে রওনা দেয় এবং আজ ভোরে অমৃতসরে পৌঁছানোর কথা থাকলেও কয়েক ঘণ্টা দেরিতে অবতরণ করেছে।

সূত্রের খবর, এসব ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক গুজরাত, হরিয়ানা এবং পঞ্জাব থেকে আসেন। এরপরেই মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের বাসিন্দাদের সংখ্যা বেশি। জানা গেছে, ফেরত পাঠানো এসব ব্যক্তিদের মধ্যে প্রত্যেককে আমেরিকা থেকে বিমানে ওঠানোর সময় হাতকড়া এবং পায়ে বেড়ি পরানো ছিল, এবং সেই অবস্থাতেই তারা অমৃতসরে পৌঁছেছেন।

Post a Comment

0 Comments