Subscribe Us

পাকিস্তানের অলি-গলিতে উড়ছে ভারতের জাতীয় পতাকা!

পাকিস্তানের অলি-গলিতে উড়ছে ভারতের জাতীয় পতাকা!

চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) এখন দরজায় কড়া নাড়ছে। আর টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়িয়ে প্রকাশিত হয়েছে তার অ্যান্থেম, যা গেয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।

একসময় বলিউডে দারুণ জনপ্রিয় ছিলেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। ভারত ও পাকিস্তান, দু’দেশেই তাঁর বিশাল অনুরাগী গোষ্ঠী ছিল। তাঁর কণ্ঠে "তু রং শরবতো কা...", "পহলী নজর মে ক্যায়সা জাদু কর দিয়া..."-র মতো গানগুলো সুপারহিট হয়েছিল। তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন না আতিফ। তবুও, তাঁর জনপ্রিয়তা এখনও অটুট, যা আবারও প্রমাণিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যান্থেম প্রকাশিত হওয়ার পর।

চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যান্থেম "জিতো বাজি খেলকে..." গানটি উপমহাদেশের ক্রিকেট উন্মাদনাকে তুলে ধরার চেষ্টা করেছে প্রতিটি লাইনে। আতিফের গাওয়া এই গানের প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আবদুল্লা সিদ্দিকি, এবং গানের কথা লিখেছেন আদনান ঢোল ও আসফাদানর আসার। গানের ভিডিওতে পাকিস্তানের গলি ক্রিকেটের কিছু দৃশ্য, দেশটির সংস্কৃতি, স্থানীয় বাজার, রাস্তাঘাট, দোকান ও আরও অনেক কিছু তুলে ধরা হয়েছে। ভিডিওতে আতিফ নিজেও অংশ নিয়েছেন, আর অন্যান্য দেশের সঙ্গে ভারতের জাতীয় পতাকা ও টিম ইন্ডিয়ার নীল জার্সিতে সহশিল্পীদের নাচতেও দেখা গিয়েছে।


Post a Comment

0 Comments