দেশের বেশির ভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন যে, দেশের অধিকাংশ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে। তিনি আরও বলেছেন, বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। কাদের বলেন, "জাতীয় পার্টি নতুন ফ্যাসিবাদের শিকার হচ্ছে। আমাদের নির্বাচন থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি দেশের মূল রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়, তবে তা থেকে একটি গ্রহণযোগ্য সরকার গঠন সম্ভব হবে না।"
আজ বৃহস্পতিবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে দলের মুন্সিগঞ্জ জেলার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন জি এম কাদের।
তিনি তাঁর দলের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে বলেন, "আমাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হচ্ছে। আমাদের নেতা-কর্মীরা রাস্তায় নামলেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং নেতাদের গ্রেপ্তার করলে তাদের জামিন দেওয়া হচ্ছে না।"
#জিএমকাদের #বাংলাদেশরাজনীতি #গণতন্ত্র #নির্বাচন #রাজনৈতিকবৈষম্য #গ্রহণযোগ্যনির্বাচন #সরকার #রাজনৈতিকদল #মিথ্যামামলা
0 Comments